নিজস্ব সংবাদদাতা
মাঝ আকাশে ফের বিপত্তি জেট এয়ারওয়েজের বিমানে। এদিন মুম্বই থেকে জয়পুরগামী বিমানে কেবিন প্রেসার কমে যাওয়ায় অন্তত ৩০জন যাত্রীর কান ও নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। অক্সিজেন মাস্ক লাগিয়ে মাঝপথেই বিমানটিকে মুম্বইয়ে ফেরত আনা হয়। ঘটনার সময় বিমানে ১৬৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে অসুস্থ ৩০জন যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ওড়ার আগে বিমানের ভেতরের কেবিন প্রেসারের সুইচ অন করতে ভুলে যায় এক কর্মী । এদিকে, এই ঘটনায় যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে জেট এয়ারওয়েজ। অভিযুক্ত কর্মীকে অনিশ্চিতকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news