Breaking News
Home / TRENDING / কাটমানির প্রতিবাদে ফের ছবিসহ পোস্টার পড়ল কোলাঘাটে

কাটমানির প্রতিবাদে ফের ছবিসহ পোস্টার পড়ল কোলাঘাটে

নিজস্ব সংবাদদাতা:

ফের কাটমানি নিয়ে পোস্টার পড়ল কোলাঘাটে। বৃহস্পতিবার সকালে খণ্যাডিহি বাজারে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি ইস্যুতে দেখা যায় একাধিক পোস্টার ও ফেস্টুন।

রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে এই দু’বার কাটমানি নেওয়ার প্রতিবাদে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার পড়ল। এদিন কোলাঘাট বিট হাউস থানার অন্তর্গত খন্যাডিহি বাজারের কয়েক জায়গায় বকুল পাঁজা ও অসীম মাজি নামে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে ফেস্টুন দিল খন্যাডিহি অঞ্চলের উন্নয়নকামী সুনাগরিকবৃন্দ।

প্রকাশ্যে সরাসরি নিজেদের নাম প্রকাশ করে এইভাবে কাটমানির প্রতিবাদে করতে এর আগে দেখা যায়নি রাজ্যের কোনো সংগঠনকে। ওই সংগঠনের অভিযোগ, স্কুলে চাকরি দেওয়ার নাম করে কাটমানি নিয়েছে ওই দুই তৃণমূল নেতা। এছাড়া অঞ্চলে কাজেট জন্য কন্ট্রাকটরদের কাছ থেকে ১০% থেকে ১৫% কাটমানি নিয়েছে তাঁরা। এমনকি ১০০ দিনের কাজেও কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ তুলে এভাবে ফেস্টুন পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে তৃণমূলের ওই দুই নেতা কাটমানি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *