অতনু মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা :
স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ঐ দম্পতির এক মাসের শিশু পুত্র গুরুতর জখম হয়েছে।
বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাসন্তীর ১২ নম্বর গরানবোস এলাকায়। অভিযুক্তের নাম এমতাজুল হালদার। অভিযোগ, প্রায়ই এমতাজুল নেশা করে তাঁর স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চালাত। এদিন সেই অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে যায়। তাঁর স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে এমতাজুল। স্থানীয়দের তৎপরতায় তিনি তা করতে সক্ষম হয়নি। এই ঘটনার পর থেকেই পলাতক সে। স্থানীয় মানুষজন গুরুতর জখম অবস্থায় মা রেহেনা হালদার ও ছেলে রেহান হালদারকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁদের দু’জনকেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news