নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপ:
শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল কংক্রিটের সেতু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের পশ্চিম স্টিমার ঘাট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’বছর ধরে এই সেতু তৈরির কাজ চলছে। সেতুটি কালনাগিনী নদীর উপরে তৈরী করা হচ্ছিল। মূলত কাকদ্বীপ অঞ্চলের পশ্চিম স্টিমারঘাট ও পশ্চিম গঙ্গাধরপুর এলাকার সংযোগস্থল হিসেবে সেতুটি তৈরি করা হচ্ছিল। কিন্তু আজ সকাল সাড়ে ন’টা নাগাদ বিকট শব্দ করে স্টিমারঘাট অঞ্চলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কংক্রিটের সেতুটি। ওই সময় সেতুর পাশে বেশ কয়েকটি বাচ্চা খেলা করছিল। তবে তারা সেতু থেকে বেশ কিছুটা দূরে থাকার কারণে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয়দের অভিযোগ, সেতুটির ঢালাইয়ের সময় থেকেই নানান সমস্যা ছিল। এ বিষয়ে সেতুর দায়িত্বে থাকা আধিকারিকদের বার বার জানালেও তাঁরা কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news