প্রসেনজিৎ মাহাতো
সোমবারের শুরুটা ময়দানের জন্য ভাল হল না। খারাপ খবর দিয়ে দিন শুরু।
সোমবার সকালে মারা গেলেন ময়দানের ভীষ্ম বিশ্বনাথ দত্ত।
৯২ বছর বয়সে মৃত্যু হল বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতির। কদিন ধরেই বার্ধক্যজনিত কারণে বাড়াবাড়ি হয়েছিল। সোমবার সকালে বিশ্বনাথের শেষের কবিতায় দাঁড়ি পড়ে গেল। এ দিন সকাল ১০ টা থেকে ১২ পর্যন্ত জর্জ টেলিগ্রাফে রাখা থাকবে তঁার মরদেহ, তারপর সিএবি।
১৯৮৬—১৯৯১ পর্যন্ত সিএবির প্রেসিডেন্ট ছিলেন। ১৯৮৮—১৯৯০ পর্যন্ত ছিলেন বিসিসিআইয়ের সভাপতি। ময়দানে জগমোহন ডালমিয়ার গুরু হিসেবেই সকলেই জানত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news