Breaking News
Home / TRENDING / কংগ্রেস থেকে পদত্যাগ করলেন সজ্জন কুমার

কংগ্রেস থেকে পদত্যাগ করলেন সজ্জন কুমার

ওয়েব ডেস্ক

কংগ্রেস থেকে পদত্যাগ করলেন ১৯৮৪র শিখ দাঙ্গায় দোষী সাব্যস্ত সজ্জন কুমার। আজ সকালেই কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। গত ৪ দশক ধরে কংগ্রেসের সদস্য সজ্জন কুমারকে নিয়ে সম্প্রতি বেশ অস্বস্তিতে ছিল কংগ্রেস । মনে করা হচ্ছিল আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর সজ্জন কুমারের ওপর পদত্যাগ করতে চাপ বাড়াবে দল। তবে তার আগেই দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ৭৩ বছর বয়সী সজ্জন কুমার। উল্লেখ্য, ৩১ অক্টোবর ১৯৮৪ সালে নিজের শিখ দেহরক্ষীর হাতে খুন হন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী। এরপরই দেশজুড়ে শিখদের বিরুদ্ধে সংঘর্ষ শুরু হয়। পঞ্জাব, দিল্লিতে নৃশংসভাবে খুন করা হয় বহু শিখকে। সেইসময় দিল্লি ক্যান্টনমেন্টে এক শিখ পরিবারের ৫ সদস্যকে খুনের অভিযোগ ওঠে সজ্জন কুমারের বিরুদ্ধে । সেই মামলায় নিম্ন আদালতে অব্যহতি পেলেও সিবিআই সেই মামলায় প্রশ্ন তুলে হাইকোর্টে আপিল করে। সোমবার দিল্লি হাইকোর্ট সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। আগামি ৩১ ডিসেম্বরের মধ্যে সজ্জন কুমারকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *