Breaking News
Home / TRENDING / রাখি উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোদী

রাখি উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোদী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

আজ রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রী হিন্দিতে টুইট করে বলেন, “রাখি বন্ধনের পবিত্র উৎসবে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানাই।” 

দেশজুড়ে ১৭ লক্ষ মানুষ করোনা আক্রান্ত। এই পরিস্থিতিতে জমায়েত না করে বাড়িতে থেকেই রাখি উৎসব পালন করতে বলেছে সরকার। তাই এ বছর কোনও বড় ধরণের অনুষ্ঠান পালন হচ্ছে না। অন্য বছর প্রধানমন্ত্রী মোদীও রাখি উৎসবে অংশগ্রহণ করেন। কিন্তু এ বছর কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না মোদী। প্রধানমন্ত্রী মোদীর ‘রাখি সিস্টার’ নামে পরিচিত কামার মহসিন শেখও রাখি বাঁধবেন না মোদীর হাতে। ২৪ বছর ধরে তিনি প্রধানমন্ত্রীকে রাখি পরিয়ে আসছেন। তবে প্রধানমন্ত্রীকে রাখির শুভেচ্ছা জানাতে ভোলেননি মহসিন। তিনি গত বছরের রাখি উৎসবের একটি ছবি টুইট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। 

সংবাদসংস্থাকে মহসিন বলেন, “আমরা প্রধানমন্ত্রী মোদীকে গত ৩০-৩৫ বছর ধরে চিনি। যখন আমি প্রথমবার দিল্লিতে তাঁর দেখা করি, করাচি থেকে এসেছি এবং ভারতে বিয়ে করেছি জানতে পেরে মোদী আমাকে বোন বলে সম্বোধন করেছিলেন। আমারও কোনও ভাই নেই। তার দু’তিন বছর পর রাখি উৎসবে আমি দিল্লিতে আসতাম। এবং প্রধানমন্ত্রী মোদীর হাতে রাখি পরাই।” তবে শুধুমাত্র মহসিন নয় অনেক মহিলারা প্রধানমন্ত্রীর হাতে রাখি বাঁধেন। 

বৃন্দাবনের বিধবা মহিলারাও নিজেদের হাতে তৈরি করা রাখি প্রধানমন্ত্রীকে পরান। এ বছর তাঁরা আসতে না পেরে ৫০১টি হাতে তৈরি রাখি এবং মাস্ক নয়াদিল্লিতে পাঠিয়েছেন। এই রাখিগুলির প্রধানমন্ত্রী মোদী এবং বৃন্দাবনের মন্দিরের বিভিন্ন ধরণের ছবি থাকে। এ বছর ওই রাখিগুলিতে ‘নিরাপদে থাকুন’ এবং ‘আত্মনির্ভর ভারতে’র কথা লেখা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *