Breaking News
Home / TRENDING / কন্যা সন্তানের জন্ম দেওয়ায় শশুর বাড়ির অত্যাচারে আত্মঘাতী মা ও মেয়ে

কন্যা সন্তানের জন্ম দেওয়ায় শশুর বাড়ির অত্যাচারে আত্মঘাতী মা ও মেয়ে

আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া: 

 

কন্যা সন্তানের জন্ম দেওয়ায় শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক মহিলা ও তাঁর মেয়ে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের পুরুলিয়ার  আদ্রা ডিভিশনের চান্ডিল শাখায়।

 

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটাডি স্টেশনের অদূরে একটি লেভেল ক্রসিং এর সামনে শনিবার সকালে পুরি-নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে তাঁরা আত্মহত্যা করে। এদিন সন্ধ্যা পর্যন্ত মৃতদের কোনো পরিচয় জানতে পারেনি রেল পুলিশ। তবে মৃতরা জেলার আরষা থানার পাতুয়াড়া গ্রামের  বাসিন্দা বলে ঐ গ্রামের বেশ কয়েজন জানিয়েছেন।

 

ওই গ্রামবাসীরা সাংবাদিকদের বলেন, ঐ মহিলার পর পর তিনটি কন্যা সন্তানের জন্ম হওয়ায়, তাঁর শ্বশুর বাড়ির আত্মীয়রা অত্যাচার চালাত। তা সহ্য করতে না পেরে ঐ বধূ তাঁর মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছে। তাঁরা আরও বলেন, তাঁর শ্বশুরের নাম রাধানাথ গরাই, আর স্বামীর নাম বিরিঞ্চি গরাই। তবে মৃত ঐ মহিলার ও তাঁর ছোট মেয়ের নাম জানা যায়নি। সেই সূত্র ধরেই তদন্তের কাজে এগোচ্ছে বলে জিআরপি জানিয়েছে। ঘটনাটি নিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে পুরুলিয়া জিআরপি থানা জানিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *