নীল রায়।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার সন্ধ্যায় হেয়ার স্ট্রিট থানায় এই অভিযোগ দায়ের করেন তিনি। এফ আই আর প্রসঙ্গে চন্দ্রিমা জানিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি ফৌজদারি অপরাধ করেছেন। ২১ জুলাইয়ের সমাবেশে আগত কর্মীদের উদ্দেশ্যে হামলার উস্কানি দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এদিন মেদিনীপুরের এক জনসভায় দিলীপ ঘোষ বলেন, “বাস বা বিভিন্ন গাড়ি করে যে সমস্ত তৃণমূল কর্মীরা ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে আসবেন। বিজেপি কর্মীরা তাদের বাস থেকে নামিয়ে কাটমানি ফেরৎ চাইবেন।” মূলত এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই এদিন তৃণমূল শীর্ষ নেতৃত্বে নির্দেশে এফআইআর দায়ের করেন চন্দ্রিমা ভট্টাচার্য। এফআইআর প্রসঙ্গে অবশ্য দিলীপ ঘোষের প্রতিক্রিয়া রাত পর্যন্ত পাওয়া যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news