নিজস্ব সংবাদদাতা
আজই পাকিস্তানে ফিরবেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর সঙ্গেই দেশে ফিরছেন শরিফ কন্যা মারিয়ম শরিফ। এদিন লাহোর বিমানবন্দরে নামা মাত্র তাঁদের গ্রেফতার করা হতে পারে বলে খবর। এদিকে, দেশজুড়ে পিএমএল- নওয়াজ দলের সমর্থকদের ধরপাকড় শুরু করেছে পুলিশ।নওয়াজ শরিফকে স্বাগত জানাতে একটি বিজয় মিছিল বিমানবন্দরের দিকে রওনা হলে রাস্তাতেই তাদের আটকে দেওয়া হয় । কোনও করম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমান অবতরণের আগে লাহোরের সমস্ত জাতীয় সড়ক বন্ধ রাখার পরিকল্পনা করেছে প্রশাসন। জায়গায় জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এছাড়াও লাহোর বিমানবন্দরে ১০০ জন কম্যান্ডো এবং ২২ জন ন্যাবের সদস্য উপস্থিত থাকবে। দেশে নামার পরই নওয়াজ ও মারিয়াম শরিফকে হেলিকপ্টারে আদিয়ালা জেলে নিয়ে যাওয়া হবে। বিমানে রওনা হওয়ার আগে এক সাক্ষাৎকারে নওয়াজ শরিফ জানান, এটি তাঁর পরিবারের চরম দুঃসময়। অসুস্থ স্ত্রীকে ভেন্টিলেশনে রেখেই দেশে ফিরতে হচ্ছে তাঁকে। তিনি জানান, তাঁর ফাঁসী ঘোষণা হলেও স্বাধীনতার জন্য আত্মবলিদান দেবেন তিনি। প্রসঙ্গত, লন্ডনে বিশাল বাড়ি কেনার জন্য নওয়াজ শরিফের বিরুদ্ধে ভ্রষ্টাচারের অভিযোগ ওঠে। পাকিস্তানের এক আদালত এই মামলায় নওয়াজ শরিফের ১০ বছরের সাজা ঘোষণা করে। মআরিয়ামের ৭ বছরের সাজা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news