নিজস্ব সংবাদদাতা:
পাকিস্তানের জন্য রওনা হওয়ার আগে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর কন্যা মারিয়ম শরিফ হার্লে স্ট্রিট ক্লিনিকে বেগম কুলসুমের সঙ্গে দেখা করতে যান। সোশাল মিডিয়ায় শেয়ার হওয়া ছবিতে দেখা যায়, মায়ের সামনে কান্নায় ভেঙে পড়েছেন মারিয়ম। এবং অসুস্থ স্ত্রীর মাথায় হাত রেখে বসে রয়েছেন নওয়াজ। এই ছবি সামনে আসার পরই ট্যুইটার উপচে পড়ে পাকিস্তানের প্রশাসনের সমালোচনায়। এদিকে সংবাদ সংস্থা জানিয়েছে রওনা হওয়ার আগে প্রাক্তন মন্ত্রী ইশাক দারের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নওয়াজ। নিজের সন্তানদের বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় মারিয়ম ও তাঁর পরিবারকে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news