Breaking News
Home / TRENDING / কংগ্রেসের সম্ভাব্য ১০ , জানুন ক্লিক করে

কংগ্রেসের সম্ভাব্য ১০ , জানুন ক্লিক করে

নীল রায়

জোট ভাঙার পর প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলল কংগ্রেস। সোমবার লোকসভার প্রথম তিনদফার জন্য ১০ জন প্রার্থীর নাম ঠিক করেছে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। আপাতত প্রতিটি আসনে ৩ জন প্রার্থীর নাম নিয়ে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। দুপুরে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয়। সেখানেই ১০ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীরা হলেন, কোচবিহার লোকসভা কেন্দ্রে পিয়া রায়চৌধুরী, আলিপুরদুয়ারে মোহনলাল বাসুমাতা, জলপাইগুড়িতে মণিকুমার দারনার, দার্জিলিংয়ে শঙ্কর মালাকার, রায়গঞ্জ আসনে দীপা দাশমুন্সি, বালুরঘাটে আবদুস সাদেক সাত্তার, মালদহ দক্ষিণ আসনে আবু হাসেম খান চৌধুরী, মালদহ উত্তরে ঈশা খান চৌধুরী, বহরমপুরে অধীর চৌধুরী, মুর্শিদাবাদ আসনে আবু হেনা এবং জঙ্গিপুর আসনে অভিজিৎ মুখোপাধ্যায়। প্রসঙ্গত, বামেদের একতরফা ২৫ জনের তালিকা ঘোষণা করার পরেই প্রদেশ কংগ্রেস পৃথকভাবে লড়াই করার দাবি এআইসিসিকে জানিয়েছিল। সেই দাবিই মেনে নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে হাই কমান্ড।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *