Breaking News
Home / TRENDING / দার্জিলিং: মমতার চিন্তা বাড়ালেন ঘিসিংপুত্র, পড়ুন বিস্তারিত

দার্জিলিং: মমতার চিন্তা বাড়ালেন ঘিসিংপুত্র, পড়ুন বিস্তারিত

নীল রায়:

লোকসভা ভোটে বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত নিল সুবাস ঘিসিংয়ের দল গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা জিএনএলএফ। আচমকা এমন সিদ্ধান্তে বেজায় চাপে পড়েছে তৃণমূল। অমর সিংহ রাইকে প্রার্থী করে যুদ্ধ জয়ের কথা ভাবতে শুরু করেছিল তৃণমূল শিবির। তবে আগে পরিস্থিতি এমন ছিল না। কারণ শুরুতে তৃণমূল-মোর্চা ও বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিল ঘিসিংয়ের দল। কিন্তু জিএনএলএফ নেতার ছেলে মন ঘিসিং ও হরকা বাহাদুর ছেত্রী এবং এক সিপিআইএম নেতা দফায় দফায় বৈঠক করে মত বদল করেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত এক মাস ধরে পাহাড়ে তৃণমূল ও বিজেপির বিরোধিতায় ১৬টি দল একজোট হয়েছিল। কিন্তু হঠাৎ পুরোপুরি অবস্থান বদল করল জিএনএলএফ। আগামী লোকসভা ভোটে বিজেপিকে সমর্থন করবে তারা। সেক্ষেত্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা না হলেও, সমর্থনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে পাহাড়ের তৃণমূল নেতা বিন্নি শর্মা বলেন, “পাহাড়ের মানুষ এখন উন্নয়ন দেখছে। শান্তি দেখছে। আর গত ১০ বছর বিজেপিকে ভোট দিয়ে দেখেছেন তাঁরা কী পরিস্থিতি। এবার তার জবাব দেবেন। কে কাকে সমর্থন দিল তাতে কিছু এসে যায় না।” একই প্রসঙ্গে হরকা বাহাদুর ছেত্রীকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *