Breaking News
Home / TRENDING / আচমকাই শিক্ষামন্ত্রীকে ইস্তফাপত্র পাঠালেন বৈশাখী

আচমকাই শিক্ষামন্ত্রীকে ইস্তফাপত্র পাঠালেন বৈশাখী

নীল রায়।

শেষমেষ মিল্লি আল আমিন কলেজের টিচার ইনচার্জ পদ থেকে ইস্তফা দিলেন অধ্যক্ষা বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Boishakhi Chatterji)। বৃহস্পতিবার মেল করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterji) কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। সম্প্রতি বিজেপির শীর্ষ নেতৃত্ব যোগাযোগ শুরু করেছে শোভন-বৈশাখী সঙ্গে।‌ তারপরেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এমন সিদ্ধান্ত‌ নেওয়ায় জল্পনা রাজনৈতিক মহলে। কারণ, চলতি বছর আগস্ট মাসে একবার মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষার দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়ের (Shovan Chatterji) বান্ধবী। বিজেপিতে যোগদানের পরও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ইস্তফাপত্র দিয়ে এলে তা গ্রহণ করা হয়নি। তারপর কাজেও যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়রের অতি ঘনিষ্ঠ বান্ধবী।

সম্প্রতি ভাইফোঁটার দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে‌ শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দোপাধ্যায় ফোঁটা নিয়ে আসার পর তাঁদের তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়। তারপর শোভনকে রাজ্য সরকার ওয়াই ক্যাটাগারির নিরাপত্তা নিশ্চিত করতেই সেই সম্ভাবনা জোরালো হয়। কিন্তু, প্রত্যাবর্তনের সম্ভবনা থমকে যায় শোভনের মোবাইল থেকে তাঁর স্ত্রী রত্নার মোবাইলে অশ্রাব্য মেসেজ যাওয়ায়।

তারই মাঝে তিন বিধানসভা উপনির্বাচনে বিজেপির হারে রাজ্য রাজনীতির মোড় পরিবর্তন হয়। শোভন চট্টোপাধ্যায়কে ফিরে পেতে সক্রিয় হয় বিজেপি। সম্প্রতি বিজেপির দুই শীর্ষ নেতা মোবাইল ফোনে কথা বলেন শোভন-বৈশাখীর সঙ্গে। কিন্তু, গেরুয়া শিবিরকে পাকা কথা দেননি তাঁরা, এমনটাই সূত্রের খবর। কিন্তু, এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতেই নতুন জল্পনা শুরু হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *