Breaking News
Home / TRENDING / আজ মরসুমের শীতলতম দিন, বাড়বে ঠান্ডার দাপট

আজ মরসুমের শীতলতম দিন, বাড়বে ঠান্ডার দাপট

সূর্য সরকার।

আজ কলকাতায় শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস। ২০ ডিসেম্বর পারদ নেমেছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের ৯ জেলায় ও উত্তরবঙ্গের ৪ জেলায় শীতল দিন বা ‘কোল্ড ডে’র সতর্কতা রাতে শৈত্যপ্রবাহ দক্ষিণের ১২ উত্তরের ৭ জেলাতেই। ঘন কুয়াশার সর্তকতা বাঁকুড়া, বীরভূম মুর্শিদাবাদে। শিলা বৃষ্টি দার্জিলিং পার্বত্য এলাকায়। আজ কলকাতায় সকালে হালকা কুয়াশা পড়ে পরিষ্কার আকাশ। সকালের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রি নিচে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ডিগ্রি নীচে নেমে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৯ শতাংশ।

৩০ ডিসেম্বর পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে জম্মু কাশ্মীর ও হিমাচলপ্রদেশে। এই ঝঞ্ঝার প্রভাবেই আবহাওয়ার পরিবর্তন। নতুন বছরের প্রথম দিনই বৃষ্টির সম্ভাবনা রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। বৃহস্পতিবার কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের দুই এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।
আজ কোল্ড ডে পরিস্থিতি দক্ষিণের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই বর্ধমান মুর্শিদাবাদে। উত্তরের জলপাইগুড়ি মালদা ও ২ দিনাজপুরে।
আজ রাতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি দক্ষিণের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা। আগামীকাল রবিবার ‘কোল্ড ডে’ পরিস্থিতি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *