Breaking News
Home / TRENDING / এনআরসি তালিকায় নাম না থাকা মানুষদের আশ্বস্ত করল স্বরাষ্ট্রমন্ত্রক

এনআরসি তালিকায় নাম না থাকা মানুষদের আশ্বস্ত করল স্বরাষ্ট্রমন্ত্রক

ওয়েব ডেস্কঃ

অসমের নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকায় প্রায় ১৯ লক্ষেরও বেশি মানুষের নাম নেই। এই বিপুলসংখ্যক মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে বারবার দাবি করছে বিরোধীরা। এবার বিরোধীদের এই দাবিকে নস্যাৎ করে তালিকায় নাম না থাকা মানুষদের উদ্দেশ্যে বিশেষ বিবৃতি জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক।

সোমবার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তালিকায় যাঁদের নাম নেই তাঁদের কোন অবস্থাতেই আটক করা যাবে না। এছাড়া সবরকম আইনি সহায়তা পাবে তাঁরা। এমনকি বর্তমানে তাঁরা কর্মসংস্থান, শিক্ষা ও সম্পত্তির অধিকার থেকেও বঞ্চিত হবেন না।

একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ একটি টুইট করে জানানো হয়েছে, নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকায় যাঁদের নাম নেই তাঁদের সব রকম আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা করবে অসম সরকার। বলা হয়েছে, অসমের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *