Breaking News
Home / TRENDING / আগস্টেও গাড়ি বিক্রির হাল তলানিতে, কেন্দ্রকে জিএসটি কমানোর আর্জি সংস্থাগুলির

আগস্টেও গাড়ি বিক্রির হাল তলানিতে, কেন্দ্রকে জিএসটি কমানোর আর্জি সংস্থাগুলির

ওয়েব ডেস্কঃ

 

গাড়ি শিল্পের মন্দার ছবিটা ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। জুলাইয়ের পর আগস্টেও দেশে যাত্রীবাহী গাড়ি বিক্রি কমেছে। গত বছরের আগস্ট মাসের তুলনায় এবছর ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে জিএসটি কমানো এবং পুরনো গাড়ি বাতিলের নীতি ঘোষণার দাবি জানালেন গাড়ির সংস্থাগুলির সংগঠন সিয়াম।

 

সিয়াম জানিয়েছে, শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি নয়, বাণিজ্যিক ও দু’চাকার গাড়ির বিক্রিও কমছে উল্লেখযোগ্যভাবে। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গাড়ি শিল্পকে চাঙ্গা করতে বেশকিছু পদক্ষেপ ঘোষণা করেছিলেন। কিন্তু গাড়ি সংস্থাগুলোর দাবি, এই ঘোষণার প্রভাব বর্তমান বাজারের ওপর প্রভাব পড়েনি। 

 

সিয়ামের প্রেসিডেন্ট রাজন ওয়াধেরা বলেন, গাড়ি সংস্থাগুলিকে ক্রেতাদের ছাড় ও আকর্ষণীয় অফার দিয়েও বিক্রি বাড়ানো সম্ভব হয়নি। তিনি কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন, দেশের গাড়ি শিল্পের পক্ষে ছাড় দেওয়ার সুযোগ খুবই সীমিত। তাই জিএসটির হার বর্তমান ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করলে গাড়ির দাম অনেকটাই কমবে এবং চাহিদাও বাড়বে।

 

এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গাড়ি কেনার ক্ষেত্রে ঋণ সহজলভ্য করা এবং সুদের হার কমানোর ঘোষণা করেছিলেন। কিন্তু কেন্দ্রের এই পদক্ষেপ নন ব্যাঙ্কিং ফিনান্স সংস্থাগুলির কাছে খুব একটা উৎসাহ দেখা দেয়নি। ফলে যেখানে গাড়ির শিল্পের বেশিরভাগ ঋণ তারাই দিয়ে থাকে।

 

আগস্ট মাসে গাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশ করেছে সংস্থাগুলি। তাতে দেখা যাচ্ছে, মারুতি সুজুকি, ইন্ডিয়া, হুন্ডাই, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা মোটরস এবং হুন্ডার মতো সংস্থাগুলির গাড়ি বিক্রি অনেকটাই কমেছে। আগস্ট ঘরোয়া বাজারে মাহিন্দ্রার বিক্রি ২৬%, মারুতি সুজুকির বিক্রি ৩০%, টাটা মোটরসের বিক্রি ৫৮% এবং হুন্ডার ৫১% হ্রাস পেয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *