নীল রায়:
কাগজের গণেশ! হ্যাঁ, ভবানীপুর এলাকায় গণেশ চতুর্থীর প্রধান আকর্ষন হরগৌরীর কোলে গণপতি। সোমবার সন্ধ্যায় এই পুজোর উদ্ধোধন করেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। দ্বিতীয় বর্ষের ভবানীপুর ইউথ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই গণেশ বন্দনা। পুজোর উদ্বোধন করে মদন বলেন, “আগে বাংলায় গণেশ পুজোর চল না থাকলেও। গত কয়েক বছরে শহর কলকাতা অনেকগুলি গণেশ পুজো শুরু হয়েছে। ভবানীপুর এলাকাতে গণেশ পুজোর দ্বিতীয় বছরে এক নতুন মাত্রা পেয়েছে। কাগজের গণেশ মূর্তি তৈরি করে এবারের পুজো সত্যিই অভিনব।” কাগজের হরগৌরী সহ গজাননের মূর্তি তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন শিল্পী মানু দাস।

এছাড়াও এই গণেশ পুজোর কাগজের গণেশ দেখতে আসেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কলকাতা পৌর নিগম বোরো-৯ এর চেয়ারম্যান রতন মালাকার, কাউন্সিলর পাপিয়া সিং প্রমুখ। পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা ঝন্টু দে বলেন, “হয়তো আমাদের পুজোর বয়স ২ বছর। কিন্তু, আমাদের উদ্দাম ও উদ্দেশ্য কোনও প্রাচীন পুজোর থেকে কম নয়। মদন মিত্রের মতো ব্যক্তিত্ব আমাদের পুজোর উদ্বোধন করায় ক্লাবের সদস্যরা উজ্জীবিত হয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news