নিজস্ব সংবাদদাতা
৬০ ঘন্টা পরেও বাগরি বাজারের আগুন সামাল দিতে হিমসিম খাচ্ছেন দমকল আধিকারিকরা। এখনও বহুতলের বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে। বাগরি বাজারের বাড়িটির দেওয়ালে ইতিমধ্যেই ফাটল ধরেছে। অত্যাধুনিক ফোম এবং জল ঢেলে দেওয়াল ঠান্ডা রাখার কাজ চলছে। সোমবার ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে যান ফরেন্সিক বিশেষজ্ঞের দল, কিন্তু ধোঁয়ার চোটে তা সংগ্রহ করা যায়নি। মঙ্গলবার ফের বেলার দিকে নমুনা সংগ্রহ করতে আসতে পারেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এদিকে, আগুনে বাগরি মার্কেটের সিড়ি ও দেওয়াল নড়বড়ে হয়ে যাওয়ায় ছোট ছোট দলে দমকল কর্মীরা বাড়িটির ভেতরে ঢুকছেন। পুজোর আগে এই বিধ্বংসী আগুনে মাথায় হাত ব্যবসায়ীদের। সূত্রের খবর বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ব্যবসায়ীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news