Breaking News
Home / TRENDING / মোদি : মুখর মমতা নীরব! লিখিত বয়ান তৃণমূলের

মোদি : মুখর মমতা নীরব! লিখিত বয়ান তৃণমূলের

নিজস্ব সংবাদদাতাঃ

মুখর মমতা এবার নীরব! মোদি সিন্ডিকেট থেকে শুরু করে ছাত্রদলের তোলাবাজি এমনকি বিসর্জন বিতর্ক নিয়েও মমতাকে তুলোধোনা করার পরও মমতার মুখে টুঁ শব্দ নেই! উল্টে দলের তরফে পার্থ চট্টোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েনের সই সম্বলিত একটি বয়ান সংবাদমাধ্যমের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইংরাজি এই বয়ানের বাংলা তর্জমা নিচে দেওয়া হল।

বিজেপি নেতা দাবি করছেন সভাস্থলে আসার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য পোস্টার দেখেছেন। আসলে সেগুলি ছিল ২১ জুলাই শহিদ দিবসের ২৫ বছর পূর্তির পোস্টার। যে পোস্টারগুলিকে অনেক জায়গায় বিজেপি কর্মীরা অন্যায় ভাবে খুলে দেয়।

বিজেপি নেতার সভায় যাঁরা এসেছিল তাঁরা অধিকাংশই প্রতিবেশী রাজ্য যেমন ঝাড়খণ্ড, ওডিশার মানুষ। এমনকী অনেকে পাটনা থেকেও এসেছিল বাইকের নাম্বার প্লেট দেখে বোঝা গেছে। খুব সামান্য পরিমাণ স্থানীয় সাধারন জনতা বা কৃষকেরা উপস্থিত ছিল। করপোরেটদের টাকা খরচ করা হল সভায়। কিন্তু তাতে কী ফলাফল মিলল! কৃষকরাই বা কোথায় উপকৃত হল?


আমরা জানতে চাই, কৃষকদের দ্বিগুণ আয়ের কি হল? এই প্রতিশ্রুতি দিয়েছিলেন ওঁরা বেশ কয়েক বছর আগের পার্টি মেনিফেস্টোতে। ওঁদের জানিয়ে দিতে চাই আমরা কি করেছি কৃষকদের জন্য।
গত ৭ বছরে বাংলার কৃষকদের আয় বেড়েছে ২.২৫ গুণ। ২০১১ সালে যা ছিল ৯১,০০০। গত এক বছরে তা হয়েছে ২,৯০,০০০।


এইখানে জানিয়ে দিতে চাই ভারতে কৃষকদের আত্মহত্যার কথা।
২০১৭ সালের প্রথম চার মাসে মহারাষ্ট্রে ৬৩৫জন কৃষক আত্মহত্যা করেছে। বাংলায় সেই সংখ্যা শূন্য।
আমরা আশা করি বিজেপি নেতৃত্ব যোগ্য উত্তর পেয়ে গেছেন।

সিন্ডিকেট—এই বিষয়ে বিজেপির নেতাদের থেকে কে বেশি জানেন। আপনাদের দলটাই তো একটা সিন্ডিকেট, যাঁরা ধর্মীয় মৌলবাদকে বাড়িয়ে দিচ্ছেন। আপনাদের দল ধর্মান্ধদের সিন্ডিকেট। আপনাদের দল একাধিক নিগ্রহের সিন্ডিকেট। আপনাদের দল দুর্নীতির সিন্ডিকেট। আগুন নিয়ে না খেলবেন না দয়া করে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *