Breaking News
Home / TRENDING / রামমন্দির : চাপানউতোর মেটাতে বিজেপি-ভিএইচপির শীতকালীন চা-পান কলকাতায়

রামমন্দির : চাপানউতোর মেটাতে বিজেপি-ভিএইচপির শীতকালীন চা-পান কলকাতায়

নীল বণিক :

বিষয় রাম মন্দির। তাই নিয়ে বিজেপি আর বিশ্বহিন্দু পরিষদের মধ্যে কিছুটা হলেও চাপান উতোর চলছে কয়েকদিন ধরে। মোদি শাসনের পাঁচ বছর শেষ হলে চলল, এখনও রাম মন্দির উচ্চবাচ্য নেই বিজেপির। প্রশ্ন উঠলেই নেতারা বলছেন, রাম মন্দির ইস্যু এখন শীর্ষ আদালতের বিচার্য। নির্বাচনী ইস্তাহারে রাম মন্দির নির্মানের প্রতিশ্রুতি দিয়ে ভোট লড়েছে ও বিপুল জয় ঘরে তুলেছে বিজেপি। এখন শীর্ষ আদালত দেখালে কী করে হবে! মোটের ওপর এমনটাই বক্তব্য বিশ্বহিন্দু পরিষদ ও তাদের শাখা সংগঠন বজরং দল সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলির। সঙ্ঘ পরিবারও বিষয়টির ওপর নজর রাখছে। শীর্ষ আদালতের রায়ের অপেক্ষা না করে, অর্ডিনান্স জারি করে কেন রাম মন্দির নির্মাণ নয়?
এই চাপান-উতোরের মধ্যেই কলকাতার শীতে ভিএইচপির সঙ্গে চা-পানে বসলেন বিজেপি নেতারা। শনিবার কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেননরা ভূপেন বোস এভিন্যুয়ের ভিএইচপি দফতরে দু’ঘন্টার কিছু বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক করেন। অবশ্য ‘রুদ্ধদ্বার বৈঠকের’ মত সিরিয়াস কিছু করেছেন তা মানতে চাইছেন না উভয় পক্ষই। ভিএইচপির ক্ষেত্রীয় সম্পাদক, শচীন্দ্র নাথ সিংহ আর বিজেপি নেতা বিজয়বর্গীয় শীতে চায়ের আড্ডার তত্ত্ব তুলে ধরলেও, সুত্রের খবর রাম মন্দির নিয়ে ভিএইচপিকে আশ্বস্ত করেছে বিজেপি। ধীরে হলেও রামমন্দির নিয়ে যে বিজেপি দৃঢ়প্রতিজ্ঞ সে কথা বুঝিয়েছেন বিজয়বর্গীয়রা। এমনকি নির্বাচনে বজরংদলের সক্রিয় সমর্থনও চেয়েছে বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *