ওয়েব ডেস্ক
কর্নাটকের রাজনৈতিক ‘ড্রামা’র আজ ক্লাইম্যাক্স এপিসোড হতে চলেছে। কারা দলের সঙ্গে রয়েছেন জানতে আজ কর্নাটকে কংগ্রেস একটি বৈঠকের ডাক দিয়েছে। দলের তরফে হুইপ জারি করে সমস্ত বিধায়ককে এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। যে বিধায়ক আজকের বৈঠকে আসবেন না তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে বলেও জানানো হয়েছে। এদিকে সংবাদ সংস্থা জানিয়েছে কংগ্রেসের ৮০ জন বিধায়কের মধ্যে ৪-৫ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে, গত দুদিন ধরে কংগ্রেস ও বিজেপি একে ওপরের বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলেছে। দু দলেরই অভিযোগ, অপর দল বিধায়ক ভাঙানোর চেষ্টা করছে। দুপুর ৩.৩০ মিনিটে কংগ্রেসের বৈঠক শুরু হবে। সেখানে দলের কতজন বিধায়ক উপস্থিত থাকেন সেদিকেই সকলের নজর। এদিকে, বিজেপিও তাদের ১০৪ জন বিধায়কদের গুরগাঁওয়ের মানেসরে একটি রিসর্টে রেখেছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য গত বছর মে মাসে ভোটে ত্রিশঙ্কু বিধানসভা হওয়ায় নাটকীয়ভাবে কংগ্রেস ও জেডিইউ জোট ক্ষমতায় আসে। তখন থেকেই বার বার জোটসঙ্গীদের মন জুগিয়ে চলতে হোঁচট খেয়েছেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news