Breaking News
Home / TRENDING / “ব্যারাকপুরের দখল নেবই!” অর্জুনকে হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়র

“ব্যারাকপুরের দখল নেবই!” অর্জুনকে হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়র

নীল রায়।

“ব্যারাকপুরের দখল নিয়ে নেবই।” এভাবেই বিজেপির দাপুটে সাংসদ অর্জুন সিংকে হুঁশিয়ারি দিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল (TMC) সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার বিধানসভার গেটের বাইরে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে ফিরলেন ভাটপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের সভাপতি অমিত সাউ। তার সঙ্গে তৃণমূলের ফিরলেন ১৫০ জন বিজেপি কর্মী। লোকসভা ভোটে অর্জুন সিং বিজেপি প্রতীকের ব্যারাকপুর আসন থেকে জয়লাভের পর যারা গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। তারাই এ দিন ফিরে এলেন পুরোনো দলে।

এই নেতাদের হাতে জোড়া ফুলের তেরঙ্গা পতাকা তুলে দেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Joytipriyo Mullick) ও বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh)। যোগদানের পর জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “ব্যারাকপুরে যেমন আগে তৃণমূলের দাপট ছিল। সেই দাপটে আমরা ফিরিয়ে আনব। পরিস্থিতি এখন অনেকটাই আমাদের আয়ত্তে এসেছে। আগামী দিনে পুরোপুরি সেই নিয়ন্ত্রণ আমাদের হাতে আসবে।” অর্জুন সিংয়ের নাম মুখে না আনলেও, জ্যোতিপ্রিয় মল্লিক ও নির্মল ঘোষের টার্গেট যে তিনিই, তা স্পষ্ট হয় ভাটপাড়া পৌরসভা দখল নিয়ে তাঁদের হুংকারে।

জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, কোনও পুরসভায় একবার অনাস্থা এলে তারপর অনাস্থা আনতে গেলে ৬ মাস অপেক্ষা করতে হয়। শেষ অনাস্থার পর ছ মাস অপেক্ষা করতে হবে আমাদের। প্রথমবার যখন ভাটপাড়ায় অনাস্থা আনা হয়েছিল তার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ নভেম্বর। তারপরেই আমরা ভাটপাড়া পৌরসভা দখল নেব। যদিও তৃণমূল নেতৃত্বের এই হুংকারকে পাত্তা দিতে নারাজ অর্জুন সিং (Arjun Singh)। ঘটনাচক্রে তৃণমূল থাকাকালীন এই ভাটপাড়া পৌরসভা চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। তিনি সাংসদ হয়ে যাওয়ার পর তাঁর ভাইপো সৌরভ সিং বর্তমানে ভাটপরা পুরসভার চেয়ারম্যান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *