নীল বণিক
গ্রেফতার নকশাল নেতা অলীক চক্রবর্তী। বৃহস্পতিবার বিকেল ৪’৫০ নাগাদ ভাঙড় আন্দোলনের অন্যতম নকশাল নেতাকে গ্রেফতার করে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ। ভূবনেশ্বরের কলিঙ্গ হাসপাতালের কাছ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। চলতি সপ্তাহেই দলীয় কাজে ওড়িশা পাড়ি দেন অলীক চক্রবর্তী। গোপন সূত্রে খবর পেয়েই জেলা পুলিশের গোয়েন্দারা পাড়ি দেয় ওড়িশায়। বৃহস্পতিবার ছদ্মবেশে থাকা পুলিশ সকাল থেকেই অলীক চক্রবর্তীর পিছন নেয়। তারপরেই সূযোগ বুঝে নকশাল নেতা অলীক চক্রবর্তীকে জালে তোলে পুলিশ। শুক্রবার তাঁকে ভূবনেশ্বরের আদালতে তুলে তাঁকে রাজ্যে আনার জন্য ট্রানজিট রিমান্ড চাইবে পু্লিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news