বিশ্বনাথ চক্রবর্তী
(রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়)
:
মহেশতলা উপনির্বাচনে বিজেপির সামান্য বৃদ্ধি ও তৃণমূলের বিপুল জয়টাই ছিল স্বাভাবিক। কারণ ওই বিধানসভার ৪০% মানুষ সংখ্যালঘু। যারা মনে করেছেন বিজেপিকে তৃণমূলই একমাত্র ঠেকাতে পারে। আগের উপনির্বাচনেও যথেষ্ট ইঙ্গিত ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, বিজেপির যত উত্থান হচ্ছে তত পশ্চিমবঙ্গে বিরোধীদের পরিসর কমছে। কারণ সংখ্যালঘু ভোট শাসক দলের ছত্রছায়ায় চলে যাচ্ছে। ফলে রাজ্যে বিরোধী মানুষের সংখ্যা কমছে। এতে করে ক্রমশ বিরোধীরা সংকুচিত হচ্ছে, অপ্রতিরোধ্য হয়ে উঠছে শাসক।
অতএব, একটি বিষয় স্পষ্ট এবং প্রমাণিত, সংখ্যালঘুর মন জয় না করতে পারলে বিজেপি কখনই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না।
(মতামত লেখকের ব্যক্তিগত)
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news