Breaking News
Home / TRENDING / নওদায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল নেতার

নওদায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল নেতার

নীল রায়।

ফের দুষ্কৃতীদের গান পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত বালি-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সোমবার নওদার বালি গ্রাম পঞ্চায়েত তৃণমূল অঞ্চল সভাপতি খুন হন। এদিন দলীয় কার্যালয়ে ঢুকে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিমাই মণ্ডলের।

স্থানীয় সূত্রে খবর, এদিন বালি-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের পার্টি অফিসে বসেছিলেন অঞ্চল সভাপতি নিমাই মণ্ডল। কার্যালয়ে ঢুকে পরপর গুলি করা হয় নিমাই মণ্ডলকে লক্ষ্য করে ঝাঁঝরা করে দেওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল অঞ্চল সভাপতির। এলাকায় তীব্র আতঙ্ক। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী এসে পৌঁছায়।

ঘটনাচক্রে, এদিনই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে তৃণমূলের এক যুব নেতা গুলিবিদ্ধ হন। যদিও তিনি চিকিৎসাধীন, শরীরে গুলি লাগলেও প্রাণে বেঁচে গিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *