ভাস্কর মান্না :
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবিতে প্রস্তাব জমা পড়ল। পাকিস্তানের শাসক দলের অনেক নেতা সংসদ সচিবালয়ে এই প্রস্তাব জমা দিয়েছে।
ইমরানকে শান্তি পুরস্কার দেওয়ার জন্য দেশবাসীকে আবেদন জানিয়ে এই প্রস্তাব জমা দিয়েছেন ইমরান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন। আগামী বছর ইমরান খানকে নোবেল দেওয়ার দাবিতে সংশ্লিষ্ট কমিটির কাছে অনলাইনে আবেদনও করা হয়েছে। সম্প্রতি ভারত- পাকিস্তানের উত্তেজনা কমিয়ে, ইমরানের শান্তির বার্তা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এই প্রস্তাবে। ভারত-পাকিস্তান প্রবল উত্তেজনার মুহূর্তে পরিস্থিতি প্রশমনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ইমরান খান। যদিও পরে দেখা যায়, সেগুলি সংবাদমাধ্যমের কাছে তার মিথ্যে ভাষণ ছিল। ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে জেনেভা সম্মেলন অনুযায়ী ফেরত দিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে ইমরান। কিন্তু তা যে কোন দেশের কাছে সমানভাবে প্রযোজ্য ছিল।
পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই বিষয়টি নিয়ে সোমবার আলোচনায় বসবে পাক সংসদীয় কমিটি। এমনকি প্রস্তাবের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতাও পেতে পারে তেহরিক-ই-ইনসাফি। তবে বিরোধী পক্ষের সমর্থন আসবে কি না তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। কারণ ভারতের এয়ার স্ট্রাইকের পর, ইমরান যুদ্ধের জন্য হুঁশিয়ারি দিয়েছিল ভারতকে। যা নিয়ে তাঁর দেশের মধ্যেই প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এমনকি পাকিস্তান সংসদেও বিরোধীরা একযোগে তাঁকে আক্রমণ করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news