Breaking News
Home / TRENDING / লাদেন পুত্র নিষিদ্ধ জঙ্গির তালিকায়

লাদেন পুত্র নিষিদ্ধ জঙ্গির তালিকায়

ওয়েব ডেক্স :

ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের খোঁজ দিতে পারলে ১০ লক্ষ ডলার পুরস্কারের কথা আগেই ঘোষণা করেছিল মার্কিন প্রশাসন। এবার হামজার নাম নিষিদ্ধ জঙ্গিদের তালিকায় তুলেছে রাষ্ট্রপুঞ্জের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ।

 

রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে বলা হয়েছে, আল কায়দা জঙ্গি গোষ্ঠীর শীর্ষপদে ২৯ বছরের হামজারই বসার কথা। তাই তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া  হয়েছে। এমনকি অস্ত্র বেচাকেনার ওপর হামজার নিষেধাজ্ঞা রয়েছে। তাদের কথায়, ভবিষ্যতের সন্ত্রাসের মুখ এই হামলা বিন লাদেন। গতকালই হামজার নাগরিকত্ব বাতিল করেছে সৌদি আরব। কারণ উপদ্বীপীয় শাখার সঙ্গে হাত মিলিয়ে সৌদি আরবের বিরুদ্ধে লড়তে সৌদি জনজাতি গুলিকে একজোট হতে বলেছিলেন হামজা।

 

বাবার মৃত্যুর পর থেকেই বড় বড় জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ শুরু করে হামজা। তবে এখন  হামজা পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের কাছে রয়েছেন বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপুঞ্জ এখন তাকে নিষিদ্ধ করার ফলে, সমস্ত দেশকে এখন তার সম্পত্তি ফ্রিজ করতে হবে। কোন দেশে তিনি ঢুকতে পারবেন না। চীনের বাধার ফলে নিষিদ্ধ তালিকার নাম উঠল না, সম্প্রতি ভারতে জঙ্গী হামলার সঙ্গে জড়িত জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *