ওয়েব ডেস্ক
অন্ধ্র প্রদেশের বিধানসভা নির্বাচনের সময় ইভিএম চুরির অভিযোগে অভিযুক্ত নেতা চন্দ্রবাবু নায়ডুর প্রতিনিধি দলে থাকায় টিডিপিকে নোটিস পাঠালো নির্বাচন কমিশন। শনিবার রাতে টিডিপিকে এক চিঠি পাঠিয়ে কমিশন জানতে চায় ইভিএম চুরিকাণ্ডে অভিযুক্ত হরি প্রসাদকে কেন দলে নেওয়া হল? উত্তরে টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু কমিশনকে বলেন, হরি প্রসাদের বিরুদ্ধে অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। চার্জশিটও ফাইল হয়নি। নির্বাচন কমিশন ইভিএমের ব্যর্থতা ঢাকতে এভাবে কথা ঘোরাচ্ছে।
উল্লেখ্য, আজই বিকেলে চন্দ্রবাবু নায়ডু, অরবিন্দ কেজরিবাল সহ বিরোধী দলের নেতারা ইভিএমের কর্মক্ষমতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা করবেন। প্রসঙ্গত, শনিবার নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যান নায়ডু। তখন তাঁর সঙ্গে ছিল হরি প্রসাদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news