Breaking News
Home / TRENDING / সাংসদদের কাছে গঠনমূলক আলোচনার আবেদন মোদির

সাংসদদের কাছে গঠনমূলক আলোচনার আবেদন মোদির

নিজস্ব সংবাদদাতা
আস্থা ভোটকে ঘিরে শুক্রবার সকাল থেকেই সরগরম দেশের রাজনৈতিক মহল। সকাল থেকেই সোশাল মিডিয়ায় তরজা শুরু। এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় ট্যুইট করে সহকর্মীদের কাছে কোনও হট্টগোল না করে আলোচনা করার প্রস্তাব দেন। আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশ আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমি আমার বন্ধু সাংসদদের কাছে হট্টগোল না করে গঠনমূলক আলোচনা করার আর্জি জানাচ্ছি। এদিকে, এরই পাশাপাশি কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে নিয়েও সোশাল মিডিয়ায় মস্করা করেছেন বেশ কয়েকজন নেতা। বিজেপি নেতা রাহুলের পুরনো মন্তব্যকে মাথায় রেখে ট্যুইট করেন, ‘ আজ ভূমিকম্পের জন্য ৩৮ মিনিট রয়েছে’। উল্লেখ্য, রাহুল গাঁধী বলেছিলেন, তিনি সংসদে বললে ভূমিকম্প শুরু হবে । কংগ্রেস নেতা কপিল সিব্বল ট্যুইট করেন, এই সরকারের ওপর জনগনের আস্থা নেই। তারা ২০১৯এ পরিবর্তন চান। প্রসঙ্গত, বাদল অধিবেশনের প্রথম দিনই অনাস্থা প্রস্তাব আনে টিডিপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *