নিজস্ব সংবাদদাতা:
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পরকীয়া আইন বাতিল করে দেওয়ার পর দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। একদিকে বহু মানুষ এই রায়কে মহিলাদের পক্ষে বলে স্বাগত জানিয়েছেন, তখন অন্যদিকে এমন বহু মানুষ রয়েছেন যারা বলছেন বিয়ে আর যৌন স্বাধীনতা এক নয়। আসুন এক নজরে দেখে নিই পরকীয়া আইন মামলায় ৫ বিচারকের কে কী বলেছিলেন?
১) চিফ জাস্টিস দীপক মিশ্র: পরকীয়া আইন সমাজে পুরুষতন্ত্রের জোর ব্যক্ত করে এবং এই আইন মহিলাদের ব্যক্তিত্বের পক্ষে ক্ষতিকর। কেবল পরকীয়া কোনও অপরাধ হতে পারে না। তবে এর ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ চাওয়া যেতে পারে। এক বিবাহিত পুরুষের এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক আর অপরাধ হিসেবে গণ্য নয়।
২) জাস্টিস আরএফ নরিমন: পুরুষ মহিলাকে আকৃষ্ট করছে এবং মহিলা তার শিকার হচ্ছে, এই ধারনা ভিত্তীহীন। এক বিবাহিত পুরুষের এক বিবাহিত মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করা অপরাধ নয়। ৪৯৭ ধারা বাতিল করা হল।
৩) জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়: ৪৯৭ ধারা একজন মহিলার স্বাধীনতায় বাধা দেয় এবং এই আইন মহিলাদের পক্ষে অপমানজনক। সমাজে নারীকে অন্য চোখে দেখা হয়। ৪৯৭ ধারা অনুযায়ী বিয়ে করার পর এক মহিলার নিজস্ব পরিচয় থাকে না। সে তার স্বামীর অনুমতির দাস হয়ে থাকে।
৪) জাস্টিস ইন্দু মালহোত্রা : ৪৯৭ ধারা সমাজে বৈষম্য তৈরি করে। এখন থেকে মহিলাদের আর স্বামীর ছায়ায় থাকতে হবে না। পরকীয়ার জন্য পুরুষকে শাস্তি দেওয়া ঠিক নয়।
৫) জাস্টিস খানউইলকর : স্বামী কখনই স্ত্রীর প্রভু নয়। এবং যে আইন মহিলাদের ব্যক্তিত্বকে ক্ষতি করে এবং সমাজে বৈষম্য তৈরি করে, তা বাতিল হওয়া উচিত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news