Breaking News
Home / TRENDING / আরও ৩ মাস বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করলেন মোদী

আরও ৩ মাস বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করলেন মোদী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

অর্থনৈতিক কার্যকলাপ যেমন শুরু হয়েছে, তা সেভাবেই চলবে। কিন্তু করোনা সংক্রমণ রোধে কনটেনমেন্ট জোনে কড়া নজর রাখতে হবে স্থানীয় প্রশাসনকে। প্রয়োজনে নিতে হবে কড়া পদক্ষেপ। আজ থেকে শুরু হচ্ছে আনলক-২ পর্যায়।  দেশবাসীর উদ্দেশে ভাষণে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে সমস্ত দেশবাসীর কাছে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখার পরামর্শ দিলেন মোদী। 

মোদীর কথায়, “আনলক ১ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে লক্ষ্য করা গিয়েছে, অনেকে নিয়ম মানছেন না। কেউ মাস্ক পরছেন না, আবার কেউ ২০ সেকেন্ড অন্তর হাত ধুচ্ছেন না। আমাদের এখন আরও সতর্ক হতে হবে। এ সময় সুরক্ষা বিধি মানা হচ্ছে না, এটা খুবই উদ্বেগের।” করোনায় মৃত্যুর নিরিখে অন্য দেশের তুলনায় ভারতের অবস্থা অনেক ভাল বলে জানান মোদী। তবে সঠিক সময়ে লকডাউন কার্যকর করার জন্যই এটা সম্ভব হয়েছে বলে তাঁর দাবি।

আনলক-২ তেও গরিব মানুষেরা যাতে অসুবিধায় না পড়েন সে জন্য নভেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “গরিবরা খেতে পাচ্ছেন না, এমন যেন না হয়। গরিব কল্যাণ যোজনায় ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় নভেম্বর পর্যন্ত ৮০ কোটি গরিব মানুষকে মাসে ৫ কেজি গম, চাল মিলবে বিনামূল্যে দেওয়া হবে। প্রতি মাসে পরিবারপিছু ১ কেজি করে ছোলাও দেওয়া হবে। এর জন্য ৯০ হাজার কোটি টাকা খরচ হবে।” এক দেশ, এক রেশন কার্ড ব্যবস্থায় খুব শীঘ্রই চালু হবে বলে জানান মোদী। 

এ ছাড়া প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কৃষক সম্মান নিধি’ প্রকল্পে ৯ কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক একাউন্টে ১৮ হাজার টাকা জমা করা হয়েছে। এই প্রকল্পে কৃষকরা ২ হাজার টাকা করে পেয়েছেন।” গ্রামে শ্রমিকদের কাজের জন্য প্রকল্পে ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *