চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আনলক ওয়ানের (Unlock Phase-1) অসন্তোষ নিয়েই আনলক টু ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। এদিন প্রধানমন্ত্রী অন্ন যোজনা বাড়ানো হল নভেম্বর পর্যন্ত। এই যোজনায় গরিব পরিবারকে মাথাপিছু যে পাঁচ কেজি চাল অথবা গম এবং এক কেজি ডাল দেওয়া হচ্ছিল বিনামূল্যে, সেই প্রকল্প নভেম্বর পর্যন্ত বাড়ানো হল। পাশাপাশি আনলক পর্বে আরও সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “করোনার সংকটকালে বিশ্বের অনেক দেশের তুলনায় ভারতের পরিস্থিতি ভাল। কিন্তু এখন আরও বেশি সতর্ক থাকার প্রয়োজন। এক্ষেত্রে কোনওরকম বেপরোয়া মনোভাব খুবই উদ্বেগের ব্যাপার। বিশেষ করে, দেশ যখন আনলক পর্বে প্রবেশ করেছে।”
Addressing the nation. https://t.co/7urZ7A7nPu
— Narendra Modi (@narendramodi) June 30, 2020
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনারা খবরে শুনে থাকবেন, সম্প্রতি একটি দেশের প্রধানমন্ত্রী মাস্ক না পরে বেরনোয় তাঁকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘ভারতেও স্থানীয় প্রশাসনকে এই উদ্যমের সঙ্গে কাজ করতে হবে। এটা ১৩০ কোটি দেশবাসীকে রক্ষা করার প্রশ্ন। ভারতে পঞ্চায়েত প্রধান হোক বা প্রধানমন্ত্রী, আইন সবার জন্য সমান।’’ এপ্রসঙ্গে মোদীর স্পষ্ট বক্তব্য, ‘‘লকডাউনের সময় নিয়মকানুন কঠোর ভাবে মেনে চলেছি। এখন সরকার, স্থানীয় প্রশাসনকে দেশের সাধারণ মানুষকে ফের সেই একই রকম সাবধান হতে হবে। বিশেষ করে কন্টেনমেন্ট জোনের উপর আমাদের অত্যন্ত কড়া নজর রাখতে হবে। যে সব মানুষ নিয়ম মানছেন না, তাঁদের আটকাতে হবে, বোঝাতে হবে।’’ তাঁদের কথায়, ‘‘লকডাউনে কঠোর ভাবে নিয়মকানুন মেনেছেন দেশবাসী। এই মরসুমে এমনিতেই সর্দি-কাশি বাড়ে। তাই এখন দেশবাসীকে লকডাউনের সময়ের মতোই সতর্ক ও সাবধান থাকতে হবে।’’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news