ওয়েব ডেস্কঃ
আরএসএসের মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হল আলিপুরদুয়ারে। আরএসএসের দপ্তরে হামলার প্রতিবাদে পুলিশের অনুমতি উপেক্ষা করেই মিছিল করেন সাংসদ নিশীথ প্রামাণিক। আর এতে করেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আরএসএস কর্মীদের সঙ্গে।
নিজেদের কার্যালয়ে হামলার অভিযোগে আরএসএস কর্মীরা পুলিশের নির্দেশ উপেক্ষা করে এসপি অফিসে স্মারকলিপি জমা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। অবশেষে এসপি অফিসের কিছুটা আগে মিছিল আটকে পুলিশ কর্মীরাই ওই স্মারকলিপি এসপি অফিসে পৌঁছে দেয়। এ প্রসঙ্গে নিশীথ বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। তৃণমূল কংগ্রেসের হার্মাদ বাহিনী ও পুলিশের সহযোগিতায় বিজেপি কর্মীদের ওপর মিথ্যে মামলা ও অত্যাচার করা হচ্ছে। যে আরএসএস রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তাঁদের ওপর আক্রমণ করায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news