ওয়েব ডেস্কঃ
বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জে এক হিন্দু কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠল যুবলীগ নেতার একদল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শনিবার রাত ১১ টা নাগাদ। এই ঘটনায় রবিবার পুলিশ যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন জিন্নাহকে (৪৫) গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, ধর্ষিতা ওই কিশোরী ঢাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। রাত ১১টা নাগাদ কাজ করে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে তুলে নিয়ে যান অভিযুক্তরা। তারপর তাঁকে গণধর্ষণ করেন এবং সকালে তারাই ওই কিশোরীকে বাড়ি পৌঁছে দেয়। কিশোরীর বাড়ির লোক ঘটনাটি জানতে পেরে থানায় গিয়ে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে শিবগঞ্জ থানার পুলিশ ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠান। পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই যুবলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news