Breaking News
Home / TRENDING / জম্মু-কাশ্মীরের নতুন উপরাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন মনোজ সিনহা

জম্মু-কাশ্মীরের নতুন উপরাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন মনোজ সিনহা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

জম্মু-কাশ্মীরের নতুন উপরাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মনোজ সিনহা। বুধবার উপরাজ্যপাল পদ থেকে গিরিশচন্দ্র মুর্মু ইস্তফা দেন। এদিন রাতেই তাঁর ইস্তফা গ্রহণ করে নতুন রাজ্যপাল হিসেবে মনোজ সিনহাকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 

এর আগে রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলেছেন মনোজ সিনহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থাভাজন হিসেবেও পরিচিত মনোজ। মোদীর মন্ত্রিসভায় টেলিকম মন্ত্রকের দায়িত্বেও ছিলেন বিজেপির দু’বারের এই সাংসদ। নতুন উপরাজ্যপাল হিসেবে মনোজকে নিযুক্ত করায় মোদী সরকারের সমালোচনা করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, “গত রাতে রাজ্যপাল হিসেবে দু’একজনের নাম উঠে আসছিল। কিন্তু মোদী সরকার অপ্রত্যাশিত একটি নাম টেনে আনলেন।”

আজই জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ হটানোর প্রথম বছর পূর্তি হল। এদিনই উপত্যকার জন্য নতুন উপরাজ্যপাল নিয়োগ করল কেন্দ্র। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় মেয়াদ শেষ হওয়ার ৪ দিন আগে উপ রাজ্যপাল হিসেবে পদত্যাগ দেন জিসি মুর্মু। আজ তিনি দিল্লি ফিরে আসবেন। তবে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার প্রথম বছর পূর্তিতে তড়িঘড়ি মুর্মুর পদত্যাগের পিছনে রহস্য খুঁজে পাচ্ছেন বিরোধীরা। 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *