নীল রায়।
গত ২ বছর রাজ্যে ছাত্রভোট হয়নি! কিন্তু, সদ্য জারি হওয়া এক বিজ্ঞপ্তি অনুযায়ী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) ভোট হবে ১৪ নভেম্বর। সোমবার এই বিজ্ঞপ্তি জারি হয়েছেছে। অশান্তি এড়াতে অনলাইনেই মনোনয়ন জমা দিতে হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ২৪ অক্টোবর। সংশোধিত ভোটার তালিকা এক সপ্তাহ পরে। ১-৫ নভেম্বর অনলাইনে মনোনয়ন জমা দিতে হবে। ভোটের দিনেই গণনা এবং ফলপ্রকাশ করা হবে।
গত দু’বছর রাজ্যের কোনও শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্র সংসদের ভোট হয়নি। সম্প্রতি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha chatterji) ঘোষণা করেন যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী ও ডায়মন্ড হারবারের মতো একক বিশ্ববিদ্যালয়কে ছাত্রভোট হবে। রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে পরে ছাত্রভাট হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news