ওয়েব ডেস্ক
অযোধ্যা মামলায় ১০ জানুয়ারির আগে নতুন বিচারকের বেঞ্চ তৈরি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নতুন বিচারপতির বেঞ্চই মামলার পরবর্তী শুনানির নির্দেশ দেবে, জানালেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এদিনও অযোধ্যা মামলার দ্রুত নিষ্পত্তির প্রস্তাব খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
আজ থেকে অযোধ্যা মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। এদিন বাবরি মসজিদ- রামজন্মভূমি মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরোধীতা করে যে আবেদনগুলি করা হয়েছে, সেগুলিই আজ দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে শোনা হয়। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এস কে কলের এজলাসে এই মামলার শুনানি হবে।
উল্লেখ্য, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় বিতর্কিত ২.৭৭ একর জমি তিন দাবিদার- রাম লল্লা, নির্মোহী আখাড়া এবং সুন্নী ওয়াকফ বোর্ডের মধ্যে সমানভাবে ভাগ করার নির্দেশ দেয়। এরপর ২০১০এই রায়ের বিরোধীতা করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। প্রসঙ্গত, সম্প্রতি এই মামলার দ্রুত নিশ্পত্তি চেয়ে আবেদন করেছিল উত্তর প্রদেশ সরকার। তবে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news