নিজস্ব সংবাদদাতা
কয়েক মাস ধরে টানা দাম কমার পর ফের উর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম। গত দুই মাসে রাজ্যে ডিজেলের দাম বেড়েছে ৪ টাকা ৯১ পয়সা। পেট্রোলের দাম বেড়েছে ৩ টাকা ৪৮ পয়সা। কলকাতায় আজ পেট্রোলের দাম ৭৪. ২৬। এবং ডিজেলের দাম ৬৯.৩৩। গত বছরও প্রায় ১০০ ছুঁয়ে ফেলেছিল পেট্রলের দাম। কালীপুজোর পর ধীরে ধীরে তেলের দাম কমতে থাকায় স্বস্তির হাসি ফুটেছিল মধ্যবিত্তের মুখে। তবে চলতি বছরের শুরু থেকেই আবার উর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম। যার ফলে বেশ চিন্তিত রাজ্যবাসী। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলেই এই বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news