Breaking News
Home / TRENDING / হরিনের চামড়া সহ গ্রেফতার দুই পাচারকারী

হরিনের চামড়া সহ গ্রেফতার দুই পাচারকারী

নিজস্ব সংবাদদাতা

৪টি হরিনের চামড়া সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আন্তরাজ্য হরিণের চামড়া পাচার চক্রের দুই পান্ডাকে কলকাতার বাবুঘাট থেকে গ্রেফতার করা হয়। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের যৌথ উদ্যোগে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় দেবদুলাল নন্দী ও অর্জুন মহারাণা নামের দুই ব্যক্তিকে।
বন দফতর সূত্রের খবর বেশ কয়েকদিন ধরে তারা খবর পাচ্ছিল যে ওড়িশা থেকে হরিণের চামড়া নিয়ে কলকাতায় আসছে দুজন।কলকাতায় কোথাও বিক্রি করার উদ্দেশ্যে। সেই মতো দুটি তদন্তকারি দল যৌথ ভাবে বাবু ঘাট এলাকায় ওত পেতে ছিল।ভোর বেলায় তারা বাস থেকে নামতেই তাদের পিছু করতে থাকে তারা। এর পর তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে চারটি হরিণের চামড়া উদ্ধার হয়।জিজ্ঞাসাবাদে জানতে পারে ওড়িশা থেকে এই চামড়া গুলো নিয়ে আসা হচ্ছিল।এবং এদের কাছে আরও চামড়া আছে বলে খবর।এই চক্রের সঙ্গে কলকাতার কারা জড়িত আছে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর এই হরিণ এর চামড়া দেখে তদন্ত কারীদের অনুমান খুব বেশিদিন হয়নি হরিণ গুলোকে মারা হয়েছে।তবে কোথা থেকে এই হরিণ মারা হয়েছে সেই বিষয়ে ও জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *