ওয়েব ডেস্ক:
কনস্টেবল অসীম দাম হত্যাকাণ্ডে ৭জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল আদালত। আজ ব্যারাকপুর আদালত এই রায় দেয়।
২০১২সালের দোলের দিন বিশরপাড়া নিবাসী কনস্টেবল অসীম দামকে লাঠি, হকি স্টিক ও ধারালো অস্ত্র দিয়ে খুন করে একদল দুষ্কৃতী। অসীমের ‘অপরাধ’ ছিল সে তাঁর ভাগ্নির শ্লীলতাহানির প্রতিবাদ করে, রঙ মাখানোর নামে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সেদিন অসীম রুখে দাঁড়ালে তাৎক্ষণিক ভাবে দুষ্কৃতীরা ফিরে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই তারা অস্ত্রসস্ত্র নিয়ে অসীমকে বাড়ি থেকে বের করে পিটিয়ে ও কুপিয়ে খুন করে। এরপর পুলিশ অভিযুক্ত ৮জনের মধ্যে ৭জনকে গ্রেপ্তার করে। আজ ব্যারাকপুর আদালত সেই ৭জনকেই যাবজ্জীবন কারদণ্ড দিল। যদিও আরেক অভিযুক্ত জব্বর ঘোষ এখনও অধরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news