নিজস্ব সংবাদদাতা
নরেন্দ্রপুরে আতসবাজির প্রদর্শনী চলাকালীন বিস্ফোরণে আহত হলেন বহু দর্শক। জানা গিয়েছে, অন্তত ২০-২৫ জনের এই ঘটনায় চোট লেগেছে ৷ ঔঔ এরমধ্যে আটজনকে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে ২জনের অবস্থা আশঙ্কাজনক ৷ রবিবার সন্ধেবেলা থেকেই নরেন্দ্রপুরের আজাদ সঙ্ঘের মাঠে চলছিল উদয় সঙ্ঘের বার্ষিক ক্রীড়াপ্রতিযোগীতা ৷ অনুষ্ঠানের কোনও অনুমতিই ছিলনা বলে জানিয়েছে পুলিশ ৷ অনুষ্ঠান চলাকালীন আতসবাজির প্রদর্শনী চলছিল। সেইসময় আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে পাশের একটি পানাপুকুরে অনেকই আতঙ্কে ঝাঁপ দেন ৷ হুড়োহুড়ি পড়ে যায় ৷ এই ঘটনায় অনেকেই অল্পবিস্তর আহত হয়েছেন ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট আছে ৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news