নিজস্ব সংবাদদাতা
কলকাতার পাশাপাশি রাজ্যের বেশীরভাগ জেলায় বনধের ব্যাপক প্রভাব পড়েছে। বনগাঁর বিড়া স্টেশনে রেল লাইনে বোমা রাখে বিক্ষোভকারীরা। বারাসতের চাঁপাডালী মোড়ে বনধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বনধ সমর্থনকারীদের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। নদিয়ায় সরকারি বাসে হামলা চালায় ধর্মঘটিরা। বাস চালকের পোশাক ধরে টানাটানি করা হয় বলেও অভিযোগ।শ্রীরামপুরে জিটি রোড অবরোধ করে বিক্ষোভকারীরা। আলিপুরদুয়ারে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি বনধ সমর্থনকারীদের । আসানসোলেও জোর করে দোকান বন্ধ করে বনধ করার চেষ্টা করে বনধ সমর্থনকারীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news