ওয়েব ডেস্ক
শীতকালীন অধিবেশনের শেষ দিনে আজ ৩টি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে রাজ্যসভায়। যে বিলগুলি আজ পাস করার প্রস্তাব রাখা হবে সেগুলি হল- উচ্চবর্ণ সংরক্ষণ, তিন তালাক এবং নাগরিক বিল। মঙ্গলবারই লোকসভায় বিপুল ভোটে পাস হয় উচ্চবর্ণ সংরক্ষণ বিল। লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন জানান, ৩২৩ সদস্য বিলটির পক্ষে ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ৩ জন। এই বিল অনুযায়ী, যদি কোনও উচ্চবর্ণের ব্যক্তির বার্ষিক আয় আট লক্ষের কম, পাঁচ হেক্টরের কম জমি এবং ফ্ল্যাটের আয়তন ১০০০ স্কোয়ার ফুটের কম হলে তবেই সে এই শ্রেণির অন্তর্ভুক্ত সুবিধা পাবে।
এদিকে, কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা প্রকাশ্যে এই বিলের বিরোধিতা করলেও ভোটাভুটিতে বিলের পক্ষেই ভোট দেন তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news