Breaking News
Home / TRENDING / আজ থেকেই দায়িত্ব নিলেন আলোক ভার্মা

আজ থেকেই দায়িত্ব নিলেন আলোক ভার্মা

ওয়েব ডেস্ক

সিবিআই কর্তা আলোক ভার্মার মামলার নিয়োগ কমিটিতে নিযুক্ত হলেন সুপ্রিম কোর্টের অভিজ্ঞ বিচারক এ কে সিকরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তৈরি এই কমিটিতে রয়েছেন বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে।বুধবারই এই নিয়োগ কমিটির বৈঠকে বসার কথা। এদিকে, শীর্ষ আদালতের নির্দেশের পর আজ থেকেই নিজের দফতরের দায়িত্বভার গ্রহণ করলেন আলোক ভার্মা। পদে ফেরার পরই কয়েকজন সিবিআই আধিকারিকের বদলির নির্দেশ ফেরত নিতে পারেন তিনি, এমনটাই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবারই অলোক ভার্মার অপসারনের সিদ্ধান্তকে খারিজ করে সুপ্রিম কোর্ট। গত ২৩ অক্টোবর রাতারাতি সিভিসি-র রিপোর্টের ভিত্তিতে অপসারিত হন সিবিআইয়ের প্রাক্তন প্রধান আলোক ভার্মা। নিয়োগ কমিটিকে এড়িয়ে সেই অপসারনের সিদ্ধান্তকেই অসাংবিধানিক বলে মনে করছে সুপ্রিম কোর্ট।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *