Breaking News
Home / TRENDING / যাদবপুরে অশান্তি, বাস বন্ধ, ক্লিক করে জেনে নিন বনধের খুঁটিনাটি

যাদবপুরে অশান্তি, বাস বন্ধ, ক্লিক করে জেনে নিন বনধের খুঁটিনাটি

ওয়েব ডেস্ক

বামেদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনেও সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর এলাকা। আজও যাদবপুরে ফের গ্রেফতার হন সুজন চক্রবর্তী। আজ সকালে যাদবপুরে ৮বি বাসস্ট্যান্ডে ধর্মঘট সমর্থনকারী এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে সুজন চক্রবর্তীকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর ৮বি বাসস্ট্যান্ডের পাশের গলিতে মিছিল আটকায় পুলিশ। এলাকা খালি করে দেওয়া হয়। ৪৮ ঘন্টার ধর্মঘটের দ্বিতীয় দিনে প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। বন্ধ বেশিরভাগ জুটমিল। জগদ্দল, কাঁকিনাড়ায় বন্ধ অধিকাংশ জুটমিল।

এদিন সকালে বর্ধমান শাখার নিমো, শিয়ালদহ-রানাঘাট শাখার শিমুরালিতে অবরোধ করে ধর্মঘটীরা। শিমুরালিতে তৃণমূল সমর্থকরা পুলিশের সঙ্গে ধর্মঘটীদের তুলে দেয়।
ধর্মঘটীদের অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূল সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এদিন সকাল থেকে লক্ষ্মীকান্তপুর- নামখানা লাইনে ব্যাহত ট্রেন চলাচল। ট্রেন চলাচল ব্যাহত হয় ডায়মন্ডহারবার লাইনেও। ওভারহেড তারে একাধিক জায়গায় ধর্মঘটীরা কলাপাতা ফেলে বলে অভিযোগ। ধর্মঘটের দ্বিতীয় দিনে রাস্তায় সরকারি বাস প্রচুর সংখ্যায় থাকলেও সেগুলি অন্য দিনের তুলনায় ফাঁকা। অন্যদিকে রাস্তায় বেসরকারি বাস সংখ্যায় কম নেমছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *