Breaking News
Home / TRENDING / আজ ভারতীয়দের জন্য ঐতিহাসিক ও আবেগময় দিন, ভূমি পুজো প্রসঙ্গে বললেন আডবাণী

আজ ভারতীয়দের জন্য ঐতিহাসিক ও আবেগময় দিন, ভূমি পুজো প্রসঙ্গে বললেন আডবাণী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

আজ অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫০০ বছরের বেশি সময় ধরে এই মন্দির নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু সেই বিতর্ক স্থানীয় স্তরে সীমাবদ্ধ ছিল, এই বিতর্ককে জাতীয় স্তরে নিয়ে গিয়েছিলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। এমনকি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এই রাম মন্দির রাজনৈতিক মূলধন জুগিয়েছিল।

আজ রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান রয়েছে। সেখানে বয়স জনিত কারণে সশরীরে উপস্থিত থাকতে পারবেন না বিজেপির বর্ষীয়ান নেতা আডবাণী। তবে এ নিয়ে তাঁর মনে কোনও খেদ নেই। আডবাণীর কথায়, “নিয়তি আমাকে রাম রথযাত্রার আকারে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে বাধ্য করেছিল।” ১৯৮৯ সালের পালামপুর রেজোলিউশন এর এক বছর পর, অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের জন্মভূমিতে রাম মন্দির করার লক্ষ্যে রাজনৈতিকভাবে আন্দোলন শুরু করেছিল বিজেপি। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী। তিনি এই মন্দির আন্দোলনকে আরও উৎসাহিত করেছিলেন, যারফল হিসেবে ভারতের রাজনীতি বিভক্ত হয়ে গিয়েছিল।

মঙ্গলবার এক বিবৃতিতে ৯২ বছর বয়সী আডবাণী বলেন, “কখনও কখনও কারও জীবনে গুরুত্বপূর্ণ স্বপ্নগুলি সাফল্য পেতে অনেক সময় নেয়। তবে শেষ পর্যন্ত যখন তা পূরণ হয়, তখন অপেক্ষাটি খুব সার্থক হয়ে ওঠে। আমার মনে আজ এমন একটি স্বপ্ন পূরণ হচ্ছে।” একইসঙ্গে তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী রামের জন্মস্থান অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভিত্তি স্থাপন করছেন। এটি কেবল আমার জন্য নয়, সকল ভারতীয়ের পক্ষে সত্যই ঐতিহাসিক এবং আবেগময় দিন।” পাশাপাশি আডবাণী ভিডিয়ো বার্তায় আরও বলেন, “রাম জন্মভূমিতে শ্রী রামের এক বিরাট মন্দির নির্মাণ করা বিজেপির জন্য একটি আকাঙ্ক্ষা ও মিশন ছিল।” তবে সশরীরের তিনি উপস্থিত থাকতে পারবেন না বলেও কিছুটা আক্ষেপ করেন।

অন্যদিকে আজকের এই ভূমি পুজোয় তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণ করা হয়েছে কিনা এ নিয়ে বিতর্ক তৈরি হয়। বিশ্ব হিন্দু পরিষদের নেতারা জানাচ্ছেন, কোভিড-১৯ সংক্রমণ ও বয়সের কারণেই বিজেপির প্রবীণ নেতাকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, রাম মন্দির আন্দোলনের সঙ্গে যাঁরা যুক্ত, কোভিড মহামারীর কারণে তাঁদের সবাইকেই আমন্ত্রণ করতে না পারার জন্য ফোন করে ক্ষমা চেয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *