নিজস্ব প্রতিবদেন:
দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে নির্বাচনী প্রচারে আজ ঝাড়খণ্ডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন খুঁটি ও জামশেদপুরে দুটি জনসভায় যোগ দেবেন মোদী। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এটি মোদীর দ্বিতীয় ভোট প্রচার। এর আগে ২৫ নভেম্বর ডাল্টনগঞ্জ ও গুমলায় নির্বাচনী প্রচারে তিনি ঝাড়খণ্ডে আসেন।
প্রথমে খুঁটির বিজেপি প্রার্থী নীলকণ্ঠ সিংহের হয়ে ভোট প্রচার করবেন। তারপর সেখান থেকে জামশেদপুর যাবেন। জামশেদপুর পূর্ব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। এই আসনে কংগ্রেসের হয়ে লড়াই করছেন গৌরব বল্লভ। এছাড়া বিজেপি থেকে নির্দলের প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সূর্য রায়।
৭ ডিসেম্বর দ্বিতীয় দফায় রাজ্যের ২০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। এই দফায়ই রয়েছে জামশেদপুর ও খুঁটি বিধানসভা আসনের ভোট রয়েছে। এছাড়া ওলাবা, বহরাগৌড়া, ঘাটশিলা, পোটকা, জুগসলাই, জামশেদপুর পশ্চিম, সরাইকেলা, জগন্নাথপুর, তোরপা, মান্ডর, চক্রধরপুর, সিসই, সিমডেগা আসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news