Breaking News
Home / TRENDING / ফের গণধর্ষণের ঘটনা, দেশে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে সরকার

ফের গণধর্ষণের ঘটনা, দেশে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে সরকার

নিজস্ব প্রতিবেদন:

ফের গণধর্ষণের ঘটনা সামনে এল। ওড়িশার পুরীতে পুলিশ কোয়ার্টারে একটি মেয়েকে চারজন মিলে গণধর্ষণ করে। জানা গিয়েছে, তাঁদের মধ্যে একজন সাসপেন্ড হওয়া পুলিশ কর্মী ছিলেন।

পুলিশ সূত্রে খবর, মেয়েটি একটি সংগীত দলের কর্মী ছিলেন। সোমবার রাতে পুরীর নিমাপাড়া বাসস্ট্যান্ডে মেয়েটি দাঁড়িয়ে ছিল। তখন একটি গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে চারজন এগিয়ে আসেন। কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার পরিবর্তে একটি সরকারি কোয়ার্টারে নিয়ে গিয়ে মেয়েটি চার জন মিলে গণধর্ষণ করেন। এই ঘটনায় ওই চার জনকে গ্রেফতার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় মেয়েটি হাসপাতালে ভর্তি রয়েছেন। কুম্ভর্পদা থানার ইন্সপেক্টর কুলমনী শেঠী বলেন, আমরা তদন্ত করে ঘটনাস্থল থেকে একটি আইডি কার্ড পেয়েছি। যেখানে জিতেন্দ্র শেঠী নামে এক সাসপেন্ড কনস্টেবলের নাম রয়েছে।

একদিকে যখন দেশে একের পর এক ধর্ষণ কান্ড নিয়ে উত্তাল সংসদের উভয় কক্ষ। ঠিক তখনই আবার একটি ধর্ষণের ঘটনা সামনে এল। সরকার ধর্ষণকারীদের কঠিন শাস্তি দিতে নতুন আইন প্রণয়ন করার চিন্তা ভাবনা শুরু করেছে। হায়দ্রাবাদে পশু চিকিৎসক ধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। আন্দোলনে নেমেছে বিভিন্ন সংগঠন। তারপরও এই ঘটনা সামনে আসায়, মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্নের মুখে সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *