Breaking News
Home / TRENDING / আজ নতুন ইতিহাস রচনা হল, অযোধ্যা মামলা নিয়ে মন্তব্য মোদীর

আজ নতুন ইতিহাস রচনা হল, অযোধ্যা মামলা নিয়ে মন্তব্য মোদীর

নিজস্ব প্রতিবেদন:

 

আজ সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায়ের পর দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেন বলেন, “সুপ্রিম কোর্টের এই রায় দেশের জন্য একটি নতুন দিশা দেখাল। ভারতের গণতন্ত্র কতটা মজবুত তা আজ গোটা বিশ্ব দেখল। আদালতের রায় সবাই খোলা মনে স্বীকার করেছে। আজ নতুন ইতিহাস রচনা হল।”

 

একই সঙ্গে আজ করতারপুর করিডোর উদ্বোধন প্রসঙ্গে মোদী বলেন, “আজকের দিন আমাদেরকে একটা ও এগিয়ে চলার বার্তা দিল। আসুন সবাই মিলে নতুন ভারত নির্মাণ করি। দেশ গঠনের দায়িত্ব আরও বাড়ল।” এদিন অযোধ্যা মামলার অন্যতম পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ড সর্বোচ্চ আদালতের রায়কে মেনে নিয়েছে। বোর্ড তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে, তারা কোনো পিটিশন জমা দেবেন না।

 

অযোধ্যা মামলার বিতর্কিত অংশটির অধিকার রাম লালার রয়েছে এদিন রায় দেয় সর্বোচ্চ আদালত। কেন্দ্রীয় সরকারকে তিন মাসের মধ্যে ট্রাস্ট তৈরি করে ওই স্থানে রাম মন্দির তৈরি করতে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া অযোধ্যার মধ্যে মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দিতে নির্দেশ দিয়েছে আদালত। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *